Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

ডিএমপির ২ দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯৩

  • Reporter Name
  • প্রকাশ : ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • 0

ডিএমপির ২ দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯৩

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত দুইদিনে নগরীর ৫০টি থানায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করে ৩৯৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিভিন্ন অপরাধে ১১৬টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বরাদ দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার (২০ মার্চ) ও শুক্রবার (২১ মার্চ) দুই দিনে মহানগরজুড়ে দুই পালায় মোট ১ হাজার ৩৩৪টি টহল টিম কাজ করেছে। এর মধ্যে ৬৮০টি রাতের ও ৬৫৪টি দিনের টহল টিম ছিল। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪২টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানে ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক কারবারিসহ মোট ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩৩ জন ডাকাত, ২২ জন সক্রিয় ছিনতাইকারী, চার জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ৫৫ জন মাদক ব্যবসায়ী এবং ৭৩ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ১১৬টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, দুটি চাকু, একটি রামদা, একটি তলোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ, ২১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার এবং নগদ পাঁচ ৬২ হাজার ৬০০ টাকা।

মাদকদ্রব্যের মধ্যে সাত কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৭৪৯ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেন্সিডিল, সাত বোতল বিদেশি মদ, সাত ক্যান বিয়ার এবং ১৬টি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

ডিএমপির ২ দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯৩

প্রকাশ : ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫