Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • প্রকাশ : ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • 0

ফাইল ফটো

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের উত্থান বা উগ্র মৌলবাদের প্রাদুর্ভাবের কোনো ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনকে প্রসঙ্গ ধরে বুধবার (২ এপ্রিল) তিনি এ মন্তব্য করেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়ের জন্য রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনকালে বাড্ডা থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে উগ্রবাদ বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখানে কোন মিডিয়া কী বলছে, তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে এটা স্পষ্ট, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের কোনো উত্থান ঘটেনি।”

তিনি আরও যোগ করেন, “আল্লাহর ইচ্ছায় ও জনগণের সহযোগিতায় আমরা যে কোনো সমস্যা মোকাবিলা করতে সক্ষম। গত ৫ আগস্টের পর কিছুদিন সরকারি শূন্যতা ছিল, কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।”

থানা পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঈদের ছুটিতে থাকতে হয় না। তাদের শ্রদ্ধা ও সমর্থন জানাতেই আজকের এই সফর। থানাগুলোর অবস্থা আগের চেয়ে ভালো, তবে ভাড়া করা ভবনে চলায় কিছু সমস্যা রয়ে গেছে। আমরা দ্রুত নিজস্ব ভবনে থানা স্থানান্তরের চেষ্টা করছি।”

বাড্ডা থানার প্রবেশপথ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, “আফতাব নগরে জায়গা রয়েছে, সেখানে নতুন থানা ভবন নির্মাণ করা গেলে জনগণের সেবা আরও সহজ হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “ধীরে ধীরে সবকিছুই উন্নতির দিকে যাচ্ছে। আমরা সবাই মিলে দেশকে আরও এগিয়ে নেব।”

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫