Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন: রিজভী

  • Reporter Name
  • প্রকাশ : ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • 1

কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন: রিজভী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নিজেদের দায়িত্ব না পালন করে বিএনপির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করছেন। বুধবার (২ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “কিছু উপদেষ্টা বিএনপির বদনাম করতে বিষোদগার করছেন। ২০০৭ সালেও একজন উপদেষ্টা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, এবারও তিনি একই কাজ করছেন। এটি সম্পূর্ণ দূরভিসন্ধিমূলক।”

তিনি নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের সমালোচনা করে বলেন, “পরাজিত শক্তি আন্তর্জাতিক মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ফ্যাসিবাদের সমর্থকরা অবৈধ অর্থ ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।”

বাংলাদেশে উগ্রবাদ বা ফ্যাসিবাদের প্রসার নেই দাবি করে রিজভী বলেন, “বর্তমানে দেশে ফ্যাসিবাদের কোনো প্রভাব নেই। মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করছে, মতপ্রকাশ করছে। এবারের ঈদে সবাই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করেছে, যা আগে সম্ভব হয়নি।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনার নির্দেশে মুগ্ধ-ফাইয়াজদের হত্যার ঘটনায় তাদের কোনো অনুশোচনা নেই। বরং বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। প্রশাসনের চারপাশে এখনও তাদের অনুগতরা বসে আছে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “নির্বাচিত সরকারই বৈধ সরকার। তাই নির্বাচন দিতে গড়িমসি করা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ড. মুহাম্মদ ইউনূসকে আমরা আহ্বান জানাই, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে ধোঁয়াশা দূর করুন।”

তিনি সরকারকে দ্রুত সংস্কার করে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করারও তাগিদ দেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন: রিজভী

প্রকাশ : ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫