Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম কারাগারে

  • Reporter Name
  • প্রকাশ : ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • 0

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম কারাগারে

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে নিহত কিশোর মো. শামীম (১৩) হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা-এর আদালতে মামলার শুনানি হয়। পিবিআইয়ের উপ-পরিদর্শক শাহীন মিয়া তাকে কারাগারে প্রেরণের আবেদন করেন। মোরশেদ আলমের পক্ষ থেকে জামিন চাওয়া হলেও রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে গুলশান-২ থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের হোটেল চিলিসের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় শামীম। ওই দিন গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় শামীম গুরুতর দগ্ধ হন। ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৩ অক্টোবর শামীমের মা জাহানারা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মোরশেদ আলম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান হিসেবেও কর্মরত তিনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই মামলায় আরও অনেক উচ্চপদস্থ ব্যক্তির নাম আসায় তা জাতীয় আলোচনায় উঠে এসেছে। আদালতের রায়ের পর এখন মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে থাকবে সকলের নজর।

জ/ক

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম কারাগারে

প্রকাশ : ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫