Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

রাজধানীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশ : ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • 0

রাজধানীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

রাজধানীর টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ৬ জনকে অস্ত্র এবং হেরোইনসহ গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার হওয়া সৈকত গত ৫ ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুর এলাকায় ছাত্রদের উপর হামলার সময় নেতৃত্ব দিয়েছিল। গোয়েন্দা সূত্র জানায়, শাহরিয়ার হোসেন সৈকত বিভিন্ন সময় অস্ত্রসহ মাদকসম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে ভীতি সঞ্চার করার জন্য শোডাউন করেন। একই সাথে তিনি মাজারবস্তিতে বিভিন্ন স্পটে মাদক বিপণন করে।

এর আগেও যৌথ বাহিনীর অভিযানে শোডাউনের সময় পালিয়ে যায় সে। গত ২৭ মার্চ টঙ্গীর বড়বাজার মসজিদ এলাকায় তিনি একজন সংবাদ কর্মীকে প্রাণনাশের উদ্দেশ্যে ফাঁকা গুলি করেন বলে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ পাওয়া যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল তাকে ৯ এপ্রিল ভোররাতে টঙ্গী পূর্ব থানাধীন সেনকল্যাণ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-১ নিয়ে আসা হয়। অস্ত্র ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুব উগ্রভাবে অস্বীকৃতি জানায় সৈকত। পরবর্তীতে তার এন্ড্রয়েড মোবাইল ফরেনসিক করে মাজার বস্তির একটি নির্দিষ্ট স্থানে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানিট্রাপিং এবং মাদক বিক্রি করে অর্জিত বিপুল পরিমাণ টাকার ভিডিও এবং ছবি পাওয়া যায়। প্রাপ্ত ছবি এবং ভিডিও এর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয় এবং ভিডিওতে প্রাপ্ত ঘর থেকে তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারসহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।

রিভলভারটি ভারতে স্থানীয় ভাবে তৈরি করা বলে প্রাথমিকভাবে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্রটি মাদক সম্রাট রবিউল ইসলাম @ কিং বাবুর একটি মাদক স্পট থেকে পাওয়া যায় যেখানে আসামী সৈকত সেলসম্যান হিসেবে কাজ করে। এছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি মাদক স্পটে গোপন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু শর্ট গান এমুনিশন পাওয়া যায়।

ইতিপূর্বে র‍্যাব অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রের পাশাপাশি থানা থেকে লুন্ঠিত গ্যাস গান কর্টিজ উদ্ধার করেছিল।

স্থানীয় সূত্রে জানা যায় তিনি ৪ ই আগস্ট ছাত্রদের উপর গাজীপুর এবং টঙ্গীতে প্রকাশ্যে গুলি বর্ষন করে বর্ণিত আসামী হামলা চালায়। এ সংক্রান্তে তিনি একটি গোপন ফেসবুক গ্রুপে পোস্ট করেন বলে জানা যায়। পরবর্তীতে সরকার পতনের পর তিনি পোস্টটি ডিলিট করেন এবং গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেন।

মাদকসম্রাট রবিউল ইসলাম @কিং বাবুর মাদক স্পট থেকে আরো পাঁচজন মাদক সেবনকারীকে পাওয়া যায়। তাদের কাছ থেকে প্রায় ১৯৫ গ্রাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন ল্যাব টেস্ট করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলো- শাহরিয়ার হোসেন সৈকত (৩২), মোঃ শাহানুর আহমেদ অমিত (১৮), মোঃ হিরা (৩২), মোঃ বায়জিদ (২৭), মোঃ জাহিদ (১৯), মোঃ নূর ইসলাম (২৭)

এসময় তাদের কাছ থেকে একটি রিভলভার, ৪ রাউন্ড শর্টগান বুলেট, ১৯৫ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।

জ/ক

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

রাজধানীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশ : ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫