Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশ : ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • 0

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন হল ভবনের ১০ম তলার একটি কক্ষ থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে পাবনা সদর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবনটির নির্মাণকাজ শেষ হলেও সেটি এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। গতকাল (৮ এপ্রিল) থেকে ভবনে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। আজ সকালে হ্যামার টেস্টসহ অন্য পরীক্ষা চালানোর সময় ভবন পরীক্ষক দল তীব্র দুর্গন্ধ অনুভব করে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়।

খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

লাশটি ভবনের ১০ম তলার একটি রুমের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। গলায় ফাঁসের দড়ি থাকলেও দড়িটি ছেঁড়া ছিল।

পুলিশের ধারণা, মৃত্যুর পর দেহের ওজন বেড়ে যাওয়ায় দড়ি ছিঁড়ে লাশটি মেঝেতে পড়ে যায়। মৃতদেহটি পঁচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাবনা জেলা পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন বলেন, ‘প্রাথমিকভাবে মনে করছি, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে—সম্ভবত ঈদের আগেই। গলায় দড়ি থাকায় আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে। সেটি তদন্তে কাজে আসবে বলে আশা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, ‘ভবন পরীক্ষকরা দুর্গন্ধ পেয়ে বিষয়টি আমাদের জানালে আমরা সাথে সাথে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জ/ক

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫