Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় সন্তুষ্ট নন মির্জা ফখরুল

  • Reporter Name
  • প্রকাশ : ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • 0

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সন্তুষ্ট নন ইউনূস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় একেবারেই সন্তুষ্ট নন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই ঘণ্টায় বৈঠক শেষে এ কথা বলেছেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির সাত সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাঁদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বর মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাঁকে জানিয়েছি। যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘একই সঙ্গে চলমান যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তাতে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। গত কয়েক দিন আগে সংস্কারে আমাদের যে মতামতগুলো তা আমরা দিয়েছি এবং আগামীকাল আমাদের সঙ্গে (ঐকমত্য কমিশনের) বৈঠক আছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে বলেছি, যে বিষয়গুলোতে সব দল ঐকমত্য হবে, আমরা সেগুলোর চার্টার (সনদ) করতে রাজি আছি এবং সেগুলোর ওপর ভিত্তি করে আমরা…নির্বাচনের দিকে চলে যেতে পারি। বাকি যে সংস্কার, সেগুলো আমদের যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে, তারা বাস্তবায়নে ব্যবস্থা নেবে।’

বৈঠকের আলোচনা সম্পর্কে বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনী রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট করে প্রধান উপদেষ্টা কিছু বলেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। তবে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন না, তা বলেননি। বিএনপি এতে সন্তুষ্ট হয়নি। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। বিএনপি বলেছে, ডিসেম্বরে মধ্যে নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে না। তাই ডিসেম্বরে মধ্যে নির্বাচন হওয়া দরকার।

বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দীন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহ উদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

জ/ক

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় সন্তুষ্ট নন মির্জা ফখরুল

প্রকাশ : ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫