Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে ৬ নারীর লিগ্যাল নোটিশ

  • Reporter Name
  • প্রকাশ : ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • 0

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ফ্ল্যাশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তিন নেত্রী ও তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেফাজতে ইসলাম নেতাদের বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশে নারীদের অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন। সোমবার (৫মে) জাতীয় নাগরিক পার্টির নেত্রী সৈয়দা নীলিমা দোলা ও দ্যুতি অরণ্য চৌধুরী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

লিগ্যাল নোটিশে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপি নেত্রী নীলা আফরোজ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। নোটিশে উল্লেখ করা হয়েছে, “পাবলিক স্পেসে নারীদের ‘বেশ্যা’ বলে সম্বোধন করার অধিকার কারো নেই। নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নারীদের প্রতি এমন অমর্যাদাকর ভাষা ব্যবহার করা যায় না।”

বিবৃতিতে বলা হয়েছে, “জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। নতুন বাংলাদেশে নারীদের প্রতি এমন নিপীড়নের কোনো স্থান নেই। যারা নারী সংস্কার কমিশন গঠনে কাজ করছেন, তাদের প্রতি এমন ভাষা ব্যবহার বাংলাদেশের সকল নারীর জন্য অপমানজনক।”

এনসিপির বিবৃতিতে হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়, “হেফাজত কীভাবে প্রকাশ্যে সমাবেশ করার সুযোগ পায়? ইসলামি আইন অনুযায়ী, তারা কি তাদের পরিবারের নারীদের সম্পত্তির অধিকার দিয়েছেন?”

এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা বলেন, “সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে নারীদের অসম্মান করা যায় না। এটি নারী অধিকারের লঙ্ঘন এবং আমাদের দলীয় অবস্থান এর বিপক্ষে।”

এই ঘটনায় হেফাজত নেতাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

জ/ক

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে ৬ নারীর লিগ্যাল নোটিশ

প্রকাশ : ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫