Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

  • Reporter Name
  • প্রকাশ : ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • 1

অভিনেত্রী নুসরাত ফারিয়া ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ  এ তথ্য নিশ্চিত করেছে।

অভিনেত্রী নুসরাত ফারিয়া
অভিনেত্রী নুসরাত ফারিয়া            ছবি- সংগৃহীত

এছাড়াও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম নুসরাত ফারিয়াকে আটকের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়েছে।

নুসরাত ফারিয়াকে আটক নাকি গ্রেপ্তার- এই প্রশ্নে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামলা যেহেতু আছে.., তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।’

এদিকে, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সেখানে একটি মামলা থাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের থানায় তাকে হস্তান্তর করা হয়নি। যতদূর জেনেছি, তাকে গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হবে।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

প্রকাশ : ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫