Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

’ভুয়া ভুয়া’ স্লোগানের পর অবরুদ্ধ, ৯ ঘণ্টা পর মুক্ত ২ উপদেষ্টা ও প্রেস সচিব

  • Reporter Name
  • প্রকাশ : ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 1

৯ ঘণ্টা পর মুক্ত ২ উপদেষ্টা ও প্রেসসচিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে দীর্ঘ ৯ ঘন্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে  বের হতে পেরেছেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পুলিশের কড়া পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে তাদের গাড়িবহর বের হয়। গাড়িগুলো মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে দিয়াবাড়ী সংলগ্ন মেট্রোরেল ডিপো দিয়ে বের হয়ে যায়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন কলেজে আসেন।  তারা ক্যাম্পাসে ঢুকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। এরপর বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে উপদেষ্টারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে আশ্রয় নেন।

এই কক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষসংলগ্ন। পরে আলোচনার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে ৫-৭ জন প্রতিনিধিকে ভেতরে নেওয়া হয়। তখন কলেজজুড়ে ছড়িয়ে পড়ে উপদেষ্টারা ভেতরে অবস্থান করছেন—এমন খবর।

মুহূর্তেই কয়েক হাজার শিক্ষার্থী কলেজ চত্বরে জড়ো হন। তারা ৫ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকেন। বাইরে তখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।

পরে বেলা সাড়ে তিনটার কিছু আগে কলেজ থেকে বের হন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদেরও দেখা যায়নি। উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে বিকেল পৌনে চারটার দিকে বাধা দেন শিক্ষার্থীরা।

এরপর আবার কলেজ থেকে ফিরে যাওয়ার মুখে দিয়াবাড়িতে বাধার মুখে বিকাল ৫টা ৫২ মিনিটে কলেজের ৫ নম্বর ভবনে ফিরে আসে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের গাড়িবহর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

’ভুয়া ভুয়া’ স্লোগানের পর অবরুদ্ধ, ৯ ঘণ্টা পর মুক্ত ২ উপদেষ্টা ও প্রেস সচিব

প্রকাশ : ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫