Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

১৩ আগস্ট ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের বড় জমায়েতের ঘোষণা

  • Reporter Name
  • প্রকাশ : ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 1

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল‍্যাশ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সংগঠনটির পক্ষ থেকে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

জোটের নেতারা জানিয়েছেন, ২০১৮ সালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেয়, যা পরে কার্যকর হয়। তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণ করা হবে। তবে দীর্ঘদিন ধরে দাবি জানালেও আগের সরকার তাতে কর্ণপাত করেনি।

তাদের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যেই ২২তম দিনে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়ানো এবং আগামী বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন। বাজেটে এই বরাদ্দ থাকলেও এখনো সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি।  

তাই জোটের নেতারা ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন। অন্যথায় ১৩ আগস্টের কর্মসূচি থেকে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

১৩ আগস্ট ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের বড় জমায়েতের ঘোষণা

প্রকাশ : ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫