Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

ডিএমপির ভ্রাম্যমাণ আদালত; উল্টো পথে রিক্সা প্রবেশ করানোয় যাত্রীর জরিমানা

  • Reporter Name
  • প্রকাশ : ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • 1

ডিএমপি’র মোবাইল কোর্ট

ডেস্ক রিপোর্টঃ উল্টো পথে রিক্সা প্রবেশ করাতে চালককে বাধ্য় করায় এক যাত্রীকে ২০০ টাকা জরিমানা করলো ডিএমপি’র লালবাগ ট্রাফিক বিভাগের ভ্রাম্যমান আদালত।  এছাড়াও  সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে তাঁতীবাজারে আরো ৯ টি মামলায় ৪ জনকে কারাদন্ড ও অপর ৫ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৫ মে ) দুপুর ০৩:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে নগরীর তাঁতীবাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রেরিত এক ক্ষুদে বার্তায় এ তথ্য জনানো হয়েছে।

ছবি: ডিএমপি মিডিয়া উইং
ছবি: ডিএমপি মিডিয়া উইং

এতে বলা হয়েছে,  ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সোমবার তাঁতীবাজার এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে মোট ১০টি মামলা দায়ের করেছে। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া লেগুনা চালানোর অপরাধে দুইজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড, লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ট্রাফিক সিগন্যাল অমান্য করে উল্টো পথে ভ্যান চালানো এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অপরাধে একজনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ছয়জনকে মোট ১৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এক রিকশাযাত্রী রিকশাচালককে উল্টো পথে চলতে বাধ্য করায় তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিংয়ের অপরাধে ট্রাফিক পুলিশের পজ মেশিন ব্যবহার করে ২৭টি মামলায় জরিমানা আদায় করা হয়।

ঢাকা মহানগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএমপির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তালেবুর।
এমআই

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

ডিএমপির ভ্রাম্যমাণ আদালত; উল্টো পথে রিক্সা প্রবেশ করানোয় যাত্রীর জরিমানা

প্রকাশ : ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫