ঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ওয়াজ ও তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্ধারিত স্থানে মঞ্চ তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন আয়োজকরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আগামী শুক্রবার এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার পরিকল্পনা করা হয়েছিল। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের উপস্থিত থাকার কথা ছিল। মাহফিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছিলেন ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী।
এদিকে একই স্থানে ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে শহরে মাইকিং করা হয়েছে এবং শুক্রবার দুপুর ২টায় সর্বস্তরের জনগণকে ওই সমাবেশে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক সেখানে মঞ্চ তৈরির কাজ করছেন। সেখানে উপস্থিত ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী বলেন, এমপি সাহেব সার্বিক দায়িত্বে থেকে এটি করাচ্ছেন। তিনি কেবল স্পন্সর হিসেবে আছেন এবং বাকি সবকিছু এমপি আবু তালিব ও জামায়াতে ইসলামী করছে। শুক্রবারের কোরআন মাহফিলে আমির হামজা উপস্থিত থাকবেন এবং তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, পুলিশ তাদের নিজেদের কাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখা হবে।
অন্যদিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান, একই স্থানে মাদকবিরোধী সমাবেশের বিষয়টি তার জানা নেই এবং তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবারঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন