বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে নিখোঁজ মা-ছেলে

বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে সাত বছরের ছেলেসহ নিখোঁজ হয়েছেন এক নারী। বুধবার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে আসার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
বৃহস্পতিবার এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ নারীর নাম সাবিকুন্নাহার লিজা (২৭)। তার ছেলে লাবিবের বয়স সাত বছর। লিজার বোন শাকিলা জাহান শিমু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বিকাল আনুমানিক ৫টার দিকে ছেলেকে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়াতে আসেন লিজা। এরপর থেকেই মা ও ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রথমে স্বজন ও পরিচিতদের কাছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার দুপুরে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ নারীর চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, তারা এখনো লিজা ও তার ছেলেকে খুঁজে পাননি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্নভাবে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনো সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে।

১৩ নভেম্বর ২০২৬, শুক্রবারবিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে নিখোঁজ মা-ছেলে