লক্ষ্মীপুরে বিদ্যুৎ বিভাগে অনিয়মের অভিযোগ / লক্ষ্মীপুরে ফের পিডিবি কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে ফের পিডিবি কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে ঘুষ লেনদেনের অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে ঘুষ চাওয়া ও আর্থিক লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার একই কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা নেওয়ার আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের একটি মিটারের বিষয়ে কথা বলার সময় এক সেবাগ্রহীতার কাছে পাঁচ হাজার টাকা দাবি করছেন ইফতে খাইরুল ইসলাম। এ সময় তার পাশে থাকা আরেক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়। একপর্যায়ে দর-কষাকষির পর ওই সেবাগ্রহীতার কাছ থেকে তিন হাজার টাকা গ্রহণ করতে দেখা যায় তাকে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর পিডিবি কার্যালয়ের সেবার স্বচ্ছতা ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় গ্রাহকেরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে নিজের বিরুদ্ধে ওঠা ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। তার দাবি, বিষয়টি সম্পূর্ণ অসত্য। তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে দুই কোটি টাকা ঘুষ চাওয়া ও আর্থিক লেনদেনসংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ্যে আসার পর ২৮ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
একই কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে পৃথক সময়ে অর্থ লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ায় বিদ্যুৎ বিভাগের সেবা কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহকদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

১১ নভেম্বর ২০২৬, বুধবারলক্ষ্মীপুরে ফের পিডিবি কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল