শিশু নির্যাতন / শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় প্রধান আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল জানান, মাত্র ৬০ দিনের মধ্যে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, শুনানি, পুলিশের অভিযোগপত্র এবং ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রমাণ পর্যালোচনা করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। জীবিকার প্রয়োজনে তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।
চলতি বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে চিকিৎসক শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের বিরুদ্ধে মামলা করেন।
মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি।
এদিকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।
পরবর্তীতে নবজাতক ও মামলার প্রধান আসামির ডিএনএ নমুনা পরীক্ষার উদ্যোগ নেয় আদালত। সিআইডির পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের জৈবিক বাবা হিসেবে আমান উল্লাহ মাহমুদীর পরিচয় নিশ্চিত হয়।
তদন্ত শেষে ২৭ আগস্ট পুলিশ আমান উল্লাহ মাহমুদী ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলার রায় ঘোষণা করা হয়। এতে প্রধান আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলেও অভিযোগের ভিত্তিতে অপর আসামিকে খালাস দিয়েছেন আদালত।

১১ নভেম্বর ২০২৬, বুধবারশিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড