যুদ্ধ শেষ করতে এবং বিস্তৃত পরমাণু আলোচনার পরিমিতি নির্ধারণের জন্য এক পৃষ্ঠার সমঝোতা স্মারক নিয়ে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত সমঝোতা স্মারক চুক্তিটি যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে এবং আরও বিস্তারিত চুক্তির জন্য আলোচনার মেয়াদ ৩০ দিন বর্ধিত করবে।
বুধবার (৬ মে) দুই মার্কিন কর্মকর্তা এবং হোয়াইট হাউসের আলোচনায় পরিচিত অন্য দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যম এক্সিওস।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তেহরানের কাছ থেকে একটি উত্তর আশা করছে।
প্রতিবেদন অনুযায়ী, যদিও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি তবে আলোচনাগুলোকে সংঘাত শুরু হওয়ার পর চুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ বলে উল্লেখ করেছেন মার্কিন কর্মকর্তারা। দুই পক্ষ একটি প্রাথমিক চুক্তির অনেকটা কাছে এসেছে।
.png)
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন