রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদল।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এবং তেজগাঁও শিল্পাঞ্চলের নেতৃত্বে ছিলেন: মোঃ আলী, সাবেক সভাপতি, ২৪ নং ওয়ার্ড যুবদল ও সাবেক যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও শিল্পাঞ্চল যুবদল এবং হাজী আলাউদ্দিন টুটুল।সমাবেশে মোঃ আলী বলেন, “গণতান্ত্রিক অধিকার, জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় থাকব। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।”হাজী আলাউদ্দিন টুটুল বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ অব্যাহত রাখবে।”কর্মসূচিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও মিছিল সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।