চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংকসহ অ্যাসল্ট ফায়ারিং চলাকালে আকস্মিক গোলা বিস্ফোরণের ভয়াবহ ঘটনা ঘটেছে। এতে ট্যাংকের ভেতরে থাকা সেনাসদস্যদের মধ্যে দুই সৈনিক নিহত হয়েছেন এবং গুরুতর দগ্ধ ও আহত অবস্থায় একজন ক্যাপ্টেন চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় নিয়মিত অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে।
১১ ইস্ট বেঙ্গল (১১ ইবি), সাভার সেনানিবাসের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ওমর ফারুক, পিএসসি (বিএ-৮০৪৫)-এর প্রত্যক্ষ উপস্থিতিতে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত 'ট্যাংকসহ অ্যাসল্ট' ফায়ারিং অনুশীলন চলছিল। ফায়ারিং চলাকালে বিএ-২৬৪৫২৬ নম্বর টি-৬৯ (II) জি ট্যাংকের ভেতরে থাকা ৭ নম্বর এইচইএটি (HEAT) গোলাটি ফায়ার করার মুহূর্তে বাস্ট (বিস্ফোরণ) হয়।
বিস্ফোরণে গোলাটি সামনের দিকে বের হয়ে গেলেও পেছনের তীব্র 'ব্যাক ফ্লাশের' কারণে মুহূর্তের মধ্যে প্রচুর ধোঁয়া ও ভয়াবহ আগুন ট্যাংকের ভেতরের অংশে ছড়িয়ে পড়ে। এতে ট্যাংকের ভেতরে থাকা ১৫ আইএএসের চারজন ক্রুর মধ্যে তিনজন গুরুতর দগ্ধ ও মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পরপরই ফায়ারিং রেঞ্জে উপস্থিত মেডিকেল ও উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সৈনিক মৃত্যুবরণ করেন। অপর আহত কর্মকর্তা ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনায় হতাহত সেনা সদস্যরা হলেন:
ঘটনার পর পরই ফায়ারিং রেঞ্জের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রযুক্তিগত কী কারণে এই ক্ষতিকারক ব্যাক ফ্লাশ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্তের প্রস্তুতি চলছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন