আড়াই বছরের লড়াইয়ে ব্যয় প্রায় ৭৩ লাখ টাকা; বড় অপারেশন, টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপির পরও চলছে চিকিৎসা
মাকে বাঁচাতে গত আড়াই বছর ধরে চিকিৎসার পেছনে ছুটছেন মেয়ে অনন্যা বিশ্বাস ও তার পরিবার। এই সময়ে বড় ধরনের লিভার অপারেশন থেকে শুরু করে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ও হাসপাতালে ভর্তি—একটির পর একটি চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তার মা মিতা রানি সিংহকে।
চিকিৎসা চালিয়ে নিতে গিয়ে পরিবারের ব্যয় হয়েছে প্রায় ৭৩ লাখ টাকা। দীর্ঘ এই লড়াইয়ে পরিবারের আর্থিক সামর্থ্য এখন প্রায় শেষের পথে। অথচ মিতা রানি সিংহর চিকিৎসা এখনো শেষ হয়নি।
এ অবস্থায় মায়ের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন মেয়ে অনন্যা বিশ্বাস।
মিতা রানি সিংহ লিভার ক্যানসারে আক্রান্ত। গত আড়াই বছরে তাকে একাধিক ধাপে চিকিৎসা নিতে হয়েছে। বড় ধরনের অস্ত্রোপচারের পরও নিয়মিত চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানের মধ্যে থাকতে হচ্ছে তাকে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসার বিভিন্ন পর্যায়ে মিতা রানি সিংহকে এক বছর টার্গেটেড থেরাপি নিতে হয়েছে। এরপর ছয় সাইকেল ইমিউনোথেরাপিও দেওয়া হয়েছে। দীর্ঘ চিকিৎসার এক পর্যায়ে তাকে প্যালিয়েটিভ কেয়ারেও ভর্তি থাকতে হয়েছে।
প্রতিটি ধাপের চিকিৎসাই ছিল অত্যন্ত ব্যয়বহুল।
অপারেশন, হাসপাতালে ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রায় ৭৩ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এতদিন নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসার ব্যয় বহন করলেও এখন সেই সামর্থ্য ফুরিয়ে আসছে।
মেয়ে অনন্যা বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে যতটা সম্ভব মায়ের চিকিৎসা চালিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সামনে চিকিৎসা অব্যাহত রাখতে আরও অর্থের প্রয়োজন হওয়ায় এখন মানুষের সহযোগিতা চাওয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ নেই।
তিনি বলেন, “মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাক, এটা আমরা ভাবতেও পারি না। এতদিন পরিবারের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এখন সবার সহযোগিতা ছাড়া এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।”
মায়ের চিকিৎসার জন্য দেশের মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কাছেও সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে পাশে দাঁড়ালে চিকিৎসার ব্যয় বহন করা সহজ হবে। আর আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব না হলেও সাহায্যের আবেদনটি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
মিতা রানি সিংহর চিকিৎসা এখনো চলমান। পরিবারের একমাত্র চাওয়া—অর্থের অভাবে যেন এই চিকিৎসা থেমে না যায়।সামর্থ্য অনুযায়ী সকলে সহযোগিতা করে তার চিকিৎসা অব্যাহত রাখতে পাশে দাঁড়ান।
UCB Bank (United Commercial Bank)
হিসাবের নাম: Ananya Biswas
হিসাব নম্বর: 2113209000003540
Routing Number: 245550131
শাখা: Arpara Branch, Magura
বিকাশ / নগদ: 01841959824
রকেট: 018419598244
GoFundMe-এর মাধ্যমে মিতা রানি সিংহার চিকিৎসায় সহায়তা করুন
মিতা রানি সিংহার দীর্ঘ চিকিৎসাযুদ্ধ এখনো শেষ হয়নি। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে তার চিকিৎসা অব্যাহত রাখতে পাশে দাঁড়ান।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন