থাইল্যান্ডের ই-ভিসা আবেদন ও ভিসা ফি পরিশোধের অনলাইন ব্যবস্থা এক দিনের জন্য সাময়িক বন্ধ থাকবে। সিস্টেম হালনাগাদের কারণে আগামী রোববার (৩০ আগস্ট) ঢাকায় থাই দূতাবাসের ই-ভিসা পোর্টাল ও পেমেন্ট সেবা ব্যবহার করা যাবে না। পরদিন সোমবার (৩১ আগস্ট) থেকে দুটি সেবাই আবার চালু হবে।
বুধবার (২৬ আগস্ট) ঢাকায় অবস্থিত রয়্যাল থাই দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, সিস্টেম আপডেটের কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী ৩১ আগস্ট থেকে অনলাইন ভিসা আবেদন ও পেমেন্ট কার্যক্রম স্বাভাবিক হবে।
ই-ভিসা সেবা চালুর পাশাপাশি ৩১ আগস্ট থেকে থাইল্যান্ডের পাঁচ বছর মেয়াদি ডেস্টিনেশন থাইল্যান্ডস ভিসা বা ডিটিভি আবেদনের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্রের সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের মূল কপি এবং ইংরেজি অনুবাদ—দুই ধরনের নথিই আবেদনের সঙ্গে দিতে হবে।
ডিটিভি মূলত দীর্ঘমেয়াদি ও একাধিকবার থাইল্যান্ডে প্রবেশের সুযোগ দেওয়া একটি ভিসা। নির্দিষ্ট কিছু কাজ, প্রশিক্ষণ, চিকিৎসা ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগ্য ব্যক্তিরা এই ভিসার আবেদন করতে পারেন।
কাজের উদ্দেশ্যে থাইল্যান্ডে অবস্থান, মুয়ে থাই প্রশিক্ষণ, থাই রান্নার কোর্স, বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণ, গুরুতর ও ধারাবাহিক চিকিৎসা, সেমিনার এবং সংগীত উৎসবের মতো কার্যক্রমের জন্য ডিটিভি ভিসার আবেদন করা যায়।
তবে ভিসা ফি দেওয়ার আগে রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন নেওয়ার প্রয়োজন রয়েছে।
ডিটিভি ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২০ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ডিটিভি ভিসা পাঁচ বছরের জন্য বৈধ এবং এটি মাল্টিপল এন্ট্রি সুবিধা দেয়। অর্থাৎ ভিসার মেয়াদ থাকা অবস্থায় একজন ভিসাধারী প্রয়োজন অনুযায়ী একাধিকবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।
প্রতিটি প্রবেশের সময় সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকার অনুমতি পাওয়া যায়। নির্ধারিত নিয়ম মেনে একবার আরও সর্বোচ্চ ১৮০ দিনের জন্য অবস্থানের মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
ফলে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর ডিটিভি ভিসার আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশি আবেদনকারীদের আগেভাগেই স্থায়ী ঠিকানার প্রমাণপত্র ও পুলিশ ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন