অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি দিয়ে গর্ভের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি বিএনপি নেতার

নেত্রকোণার আটপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ সময় ওই শিক্ষিকার পেটে লাথি মারার পাশাপাশি তাকে ও তার গর্ভের সন্তানকে পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী নিবেদিতা দেব।
সোমবার দুপুরে উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান।
এ সময় আনোয়ার তার পেটে লাথি মারেন। অন্যরা তাকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাকে উদ্ধার করেন।
নিবেদিতা কাঁদো কাঁদো কন্ঠে সরেজমিনকে বলেন, ‘আনোয়ার আমার তলপেটে লাথি মেরেছেন। পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।’
তিনি জানান, ‘আমার গর্ভের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন’- এ কথা বলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
‘আমাকে ও আমার সন্তানকে পুড়িয়ে মারার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন’, বলেন নিবেদিতা দেব।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তার স্বামী সৌমিত্র মজুমদার। তিনি সরেজমিনকে বলেন, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন আমার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিতে এসেছেন।
অভিযোগের বিষয়ে জানতে তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ‘ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে সভাপতি নির্বাচন এখনো বাকি। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের বিষয়টি শুনেছি। ভুক্তভোগী শিক্ষিকাকে অভিযোগ দিতে বলা হয়েছে।’
ইউএনও মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার খবর পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবারঅন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি দিয়ে গর্ভের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি বিএনপি নেতার