নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

রাজশাহীর বাগমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর ভবানীগঞ্জ নিউমার্কেটে অবস্থিত তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘মৌ লেডিস কর্নার’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার বেবি ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাগমারা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
পুলিশের দাবি, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দী দলীয় নেতাদের মুক্তির দাবিতে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর মমতাজ আক্তার বেবিকে বাগমারা থানায় নেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

১৪ নভেম্বর ২০২৬, শনিবারনিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী