এনসিপি নেত্রী নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখলের মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলাটি করেন স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। এজাহারে আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী ইদ্রিস আলী দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা।
এজাহারের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী।
এজাহারে ইদ্রিস আলী আরও অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়।
জামিনে মুক্ত হওয়ার পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব ব্যবহার করে আবদুল হালিম তাঁর কেনা জমি দখল করেছেন। এ নিয়ে প্রতিবাদ করলে তাঁকে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ইদ্রিস আলী। এ পরিস্থিতিতে তিনি পরিবার নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। নিরাপত্তাহীনতা ও ভয়ভীতির কারণে এতদিন আগের ঘটনার বিষয়ে মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি।
বাদী ইদ্রিস আলীর দাবি, আবদুল হালিমের ভাইদের কাছ থেকে তিনি জমি কিনেছিলেন। ওই জমিটি আবদুল হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায় অবস্থিত।
অন্যদিকে, আবদুল হালিম মামলার বিষয়ে অবগত নন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তাঁর দাবি, ইদ্রিস আলীর সঙ্গে এলাকার অনেকের বিরোধ রয়েছে এবং জমি কেনাবেচা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। কারও প্ররোচনায় ইদ্রিস আলী নতুন করে মামলা করে থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

১৪ নভেম্বর ২০২৬, শনিবারএনসিপি নেত্রী নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখলের মামলা