র্যাগিংয়ে জড়িত ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ইবির কঠোর ব্যবস্থা

র্যাগিং ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের মধ্যে পাঁচজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দুজনকে দুই বছর এবং ১৯ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, লোক প্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কাইয়ুম মোস্তফা, আল নাজিব মাহি, মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও তারিক জামান রাজ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হোসেন বরকত।
একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সায়েম হাফিজ সিয়াম, মুজাহেদুল ইসলাম মিম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম ও আব্দুল হালিম এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহসানুল হাবিবকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভবিষ্যতে কোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।
অন্যদিকে, র্যাগিংয়ের অভিযোগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৭ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাঁদের মধ্যে সানি নেহালি ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।
এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

১৪ নভেম্বর ২০২৬, শনিবারর্যাগিংয়ে জড়িত ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ইবির কঠোর ব্যবস্থা