যাত্রীবাহী বাসের লকারে ১১ কেজির বেশি গাঁজা, আটক ১

বাসের লকারে রাখা ট্রলি ব্যাগে মিলেছে বিপুল পরিমাণ গাঁজা। শেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১১ কেজি ৪৬০ গ্রাম গাঁজাসহ জয়নাল আবেদীন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।
শনিবার সকালে সদর উপজেলার ভাতশালা এলাকায় শেরপুর-রৌমারী সড়কের হাজী ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়। রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানায় এসআরবি।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন সদস্যরা। এ সময় কুমিল্লা থেকে রৌমারীগামী ‘নুর পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি করে জয়নাল আবেদীনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের লকারে রাখা একটি ট্রলি ব্যাগ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
অভিযানে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। আটক জয়নাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ি এলাকার মোখছেদ আলীর ছেলে।
পরে তাঁকে উদ্ধার করা মাদকসহ শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, এসআরবি গাঁজাসহ একজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।
জামালপুর এসআরবি-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ মাদক সংগ্রহ করে জামালপুরসহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিলেন। মাদকের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

২১ নভেম্বর ২০২৬, শনিবারযাত্রীবাহী বাসের লকারে ১১ কেজির বেশি গাঁজা, আটক ১