সরেজমিন নিউজ
রাজনীতি

মানিকগঞ্জের দৌলতপুরে চাঁদাবাজির অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অ্যাডভোকেট রাসেল মিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জের দৌলতপুরে চাঁদাবাজির অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অ্যাডভোকেট রাসেল মিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের শাইলবাড়ী গ্রামে মামলার আসামি করার ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অ্যাডভোকেট রাসেল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ধামশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তাদের হাতে ঝাড়ু ও ঝাঁটা দেখা যায়। তারা অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ বিপ্লব হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক, ডিজেল তেল ব্যবসায়ী মো. ইবাদত হোসেন সোলায়মান, মো. আবুল হোসেন, ব্যবসায়ী আবুল কালাম আজাদসহ স্থানীয় ব্যক্তিরা। মানববন্ধনে ভুক্তভোগী ডিজেল তেল ব্যবসায়ী ইবাদত হোসেন সোলায়মান অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট রাসেল মিয়া বিভিন্ন মামলায় আসামি করার ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় তার কাছ থেকে চাঁদা নিয়েছেন। সম্প্রতি আবারও মামলায় জড়ানোর হুমকি দিয়ে চাঁদা দাব