সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান

রাজধানীর গুলশান-২ এলাকায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তারানা হালিমের বাসায় আজ বিকেলে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় তিনি বাসায় ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার পর ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য ওই ভবনে প্রবেশ করেন এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় ভবনের সামনে একটি মালবাহী পিকআপ ভ্যানও দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।
এ বিষয়ে সন্ধ্যায় যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা ওই ভবনে গিয়েছিলেন, তবে সেটির সত্যতা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘এ বিষয়ের সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই।’

২১ নভেম্বর ২০২৬, শনিবারসাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান