Dhaka , Monday, 16 March 2026

নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ

শরীয়তপুর-২ সংসদীয় আসনের নশাসনে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গতকাল শনিবার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। হালিমা-খালেক ফাউন্ডেশনের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ সফিকুর রহমান কিরণ দুস্থদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান পলাশের সভাপতিত্বে ও পরিচালক হোসাইন ইসলাম জয়ের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া, নড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, ফাউন্ডেশনের পরিচালক ও নশাসন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান ফকির, পরিচালক মোসাম্মৎ সাধনা মাঝি ও নশাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামরুল হাসান মাঝি।
ফাউন্ডেশন সূত্র জানায়, ইউনিয়নের ৭ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের সাথে পবিত্র ইদুল ফিতরের আনন্দ ভাগাভাগির জন্য প্রতিটি পরিবারকে ২ প্রকার চাল, ২ ধরণের সেমাই, ভোজ্য তেল, ডাল, চিনিসহ ৯ প্রকার সামগ্রী প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ফাউনডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান পলাশ বলেন, আল্লাহর বিধান অনুযায়ী ধনিদের অর্থের মধ্যে গরীবদের হক দিয়েছেন। সেই বিষয়টি মাথায় রেখে নশাসন ইউনিয়নের ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে। যাতে সমাজের সকলে মিলে ঈদ আনন্দ ভাগাভাগি করে উদযাপন করতে পারি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ¦ সফিকুর রহমান কিরণ বলেন, আজ নশাসন ইউনিয়নে ৭ শত দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমি বিশ্বাস করি ১ বছর পরে আমরা ৭ শত সহায়তার ব্যাগ নিয়ে বসে থাকব কিন্তু সহায়তা নিতে কেই আসবে না। তাহলেই আমার এমপি হওয়ার স্বার্থকতা হবে।
তিনি আরো বলেন, যাদের গৃহ নাই, খাবার নাই, উপার্জন যোগ্য কোন সন্তান নেই তাদের খাবারের ব্যবস্থা করা, যাদের গৃহ নাই তাদের গৃহের ব্যবস্থা করব। আপনাদের সহযোগিতা ও আমার প্রচেষ্টায় আমার নির্বাচনী এলাকা থেকে দারিদ্র, গৃহহীন ও মাদক মুক্ত করব। তাছাড়া ভোটের কালি আঙ্গুল থেকে মুছে যাওয়ার পূর্বে প্রধানমন্ত্রী তার পাইলট প্রকল্পের ফ্যামেলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু করেছেন। এই সকল প্রকল্প বাস্তবায়ন হলে দেশ দারিদ্র মুক্ত, গৃহহীন মুক্ত ও ক্ষুধামুক্ত হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ

প্রকাশ : 10 Hours Ago