Dhaka , Monday, 16 March 2026

গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে ১০০টি অসহায় পরিবারের মাঝে ১০০টি লুঙ্গি বিতরণ এবং প্রায় ৩০০ জনকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ গর্জনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনির উদ্যোগে এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষে এই আয়োজন করা হয়।
ঈদ উপহার হিসেবে পশ্চিম বোমাংখীল, সিকদারপাড়া, স্কুলমুরা ও মিয়াজীরপাড়ার ১০০টি পরিবারের মাঝে ১০০টি লুঙ্গি বিতরণ করা হয়। এতে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ অংশগ্রহণ করে আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুল ইসলাম পান্নু। সঞ্চালনা করেন রামু উপজেলা কৃষকদলের সদস্য জসিম উদ্দিন হেলালী।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার জহিরুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, রামু উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক আজিজ, গর্জনিয়া কৃষকদলের সদস্য সচিব মোহাম্মদ তৈয়ব উল্লাহ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম, জাসাস সভাপতি এবি ছিদ্দিক আহমেদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, মহিউদ্দিন, সোহেল, মাওলানা ফোরকান, তানভীর, মিজান, দেলোয়ার, জাহেদ, সাগের আহমদ, জহির উদ্দীন, ফয়সাল, হারুন, মাওলানা হাফেজ হারুন, মোজাফফর আহমদসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি বলেন, “পবিত্র মাহে রমজানের শিক্ষা হলো মানুষের পাশে দাঁড়ানো এবং সহমর্মিতা ছড়িয়ে দেওয়া। অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এসময় উপস্থিত মহিউদ্দিন বলেন, “রমজানের এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। জয়নাল আবেদীন জনির এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সমাজের অন্যান্যদেরও এমন কাজে এগিয়ে আসা উচিত।”
রামু উপজেলা কৃষকদলের সদস্য জসিম উদ্দিন হেলালী বলেন, “গর্জনিয়ার সাধারণ মানুষের কল্যাণে এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। আমরা আশা করি ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এলাকার প্রবীণ মুরব্বি জহির উদ্দিন বলেন, “এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটায়। রমজানের সময় এভাবে মানুষের পাশে দাঁড়ানো সত্যিই মানবিক দৃষ্টান্ত।”
উপহার গ্রহণ করা একজন উপকারভোগী বলেন, “রমজানের সময় এই উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের মতো অসহায় মানুষের কথা ভেবে যারা এমন উদ্যোগ নেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : 10 Hours Ago