“পথ যেন হয় শান্তির মৃত্যুর জন্য নয়” এই শ্লোগানকে সামনে রেখে বেপরোয়া যান নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক যান নিশ্চিতকরণ এবং সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে শহরের বটতৈল মোড়ে জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খালিদ হাসান সিপাই এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আ স ম মোস্তফা কামাল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ও বিএনপির নেতা এস এম গোলাম কবির, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল হাশেম, বিশিষ্ট শিক্ষাবিদ মোশাররফ হোসেন, হাফেজ সাব্বির আহমেদ, হারুন উর রশীদ পীর, তৃণমূল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম মনো, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ রাস্তায় যানজট ও সড়ক দূর্ঘটনা এড়াতে দিনের বেলায় কুষ্টিয়া শহরে অবৈধ যান ট্রলিসহ অনিয়মতান্ত্রিকভাবে চলাচলকারী গাড়ী বন্ধের দাবী জানান। বেপরোয়া মোটরসাইকেল ও গাড়ী চলাচলে নিয়ম মেনে গাড়ী চলানোর জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। ট্রাফিক আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়।
এছাড়াও জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান।
কুষ্টিয়ার সর্বস্তরের জনসাধারণকে অংশ গ্রহণ করার আহবান জানিয়েছেন ।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
-
কুষ্টিয়া প্রতিনিধি - প্রকাশ : 10 Hours Ago
- 12
ট্যাগ :
আলোচিত

