ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারাদেরশের ন্যায় কুড়িগ্রামে র্যালি ও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার জেলা প্রশাসনের আয়োজনে ও কুড়িগ্রাম পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
পরে শহরের বিভিন্ন এলাকায় সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
-
কুড়িগ্রাম প্রতিনিধি - প্রকাশ : 10 Hours Ago
- 11
ট্যাগ :
আলোচিত

