কুমিল্লায় মসজিদে খতিবকে মারধর, জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে মসজিদ প্রাঙ্গণে মো. আব্দুল মমিন নামে এক খতিবকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা শরীফ হোসেন সুমনের বিরুদ্ধে। শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া শাহ ছাহেব (রহ.) জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী খতিব বাদী হয়ে চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত শরীফ হোসেন সুমন বাহেরগড়া গ্রামের বাসিন্দা এবং জামায়াতের স্থানীয় ইউনিট সভাপতি। অন্যদিকে, আব্দুল মমিন ওই মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মসজিদের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মসজিদ প্রাঙ্গণে শরীফ হোসেন সুমন উত্তেজিত হয়ে খতিব আব্দুল মমিনের মুখে ঘুষি মারছেন। এ সময় তাঁর পাঞ্জাবির গলা ধরে টানাহেঁচড়ার দৃশ্যও দেখা যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, এ ঘটনায় খতিবের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মমিন প্রায় চার বছর ধরে ওই মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় একটি পক্ষ তাঁকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে দায়িত্ব থেকে সরানোর উদ্যোগ নেয়। পরে নতুন মসজিদ কমিটি নতুন খতিব নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। একই সঙ্গে আব্দুল মমিনকে মসজিদে আসতে নিষেধ করা হয়। শুক্রবার সেই নিষেধ উপেক্ষা করে মসজিদে গেলে তিনি হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে মসজিদ কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে এতে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে কমিটির সিনিয়র সহসভাপতি এস এম সিরাজুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার নোমান লিখিত বক্তব্য দেন। তাঁরা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অস্বচ্ছ প্রক্রিয়ায় আব্দুল মমিনকে খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁকে মসজিদে আসতে নিষেধ করার বিষয়টিও লিখিত বক্তব্যে উল্লেখ করেন তাঁরা।
অন্যদিকে, অভিযুক্ত শরীফ হোসেন সুমন নিজেকে মসজিদ কমিটির সদস্য দাবি করে বলেন, খতিব তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিলে দুজনের মধ্যে হাতাহাতি হয়।
মুঠোফোনে আব্দুল মমিন অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই নতুন কমিটি নিজেদের পছন্দের ব্যক্তিকে খতিব হিসেবে নিয়োগ দিতে তাঁকে সরানোর চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার নামাজ পড়াতে মসজিদে গেলে তাঁকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে জামায়াত নেতারা মারধর করেন বলে তাঁর দাবি।
তিনি আরও বলেন, তাঁদের বংশের কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।

২৮ নভেম্বর ২০২৬, শনিবারকুমিল্লায় মসজিদে খতিবকে মারধর, জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ