ছাত্রদল নেতার বাসায় মাদক সেবন, ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

বরগুনার বেতাগীতে ছাত্রদলের সাবেক এক নেতার বাসায় মাদক সেবনের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজিব জোমাদ্দার ও সহসভাপতি নাঈম খান। অভিযানের সময় তাঁদের কাছ থেকে মাদক ছাড়াও একটি রামদা ও চাবুক জব্দ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে রাজিব জোমাদ্দারের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাজিব জোমাদ্দারের বাসায় বসে মাদক সেবন করছেন রাজিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন হাওলাদার এবং উপজেলা ছাত্রদলের সহসভাপতি নাঈম খান। খবর পেয়ে বেতাগী থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি একটি রামদা ও চাবুক জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত মামলাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত রোববার জানানো হবে।
বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল বলেন, দুটি রাজনৈতিক দলের তিন নেতাকে মাদকসহ গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের নাম-ঠিকানাসহ অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এ বিষয়ে জানতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

২৮ নভেম্বর ২০২৬, শনিবারছাত্রদল নেতার বাসায় মাদক সেবন, ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩