চাঁদা দাবিতে বন্ধ ফার্মেসি খুলতেই গুলি, মালিকের ছেলে আহত

চাঁদার দাবিতে ১৭ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছিল ফার্মেসিটি। তবে চালুর কয়েক দিনের মধ্যেই সেখানে ঘটল গুলির ঘটনা। খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩২)।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ৪৭ নম্বর বাড়িতে অবস্থিত ফার্মেসিটিতে এ ঘটনা ঘটে। গুলিতে জারিফের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, গুলির শব্দ শুনে ফার্মেসিতে কর্মরত কর্মচারীরা দ্রুত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। পরে আহত জারিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাত ব্যক্তিদের চাঁদা দাবির কারণে গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ রাখা হয়েছিল। পরে খুলনা থানা পুলিশের সহযোগিতায় ১৪ নভেম্বর সন্ধ্যায় প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়।
তবে আগের চাঁদা দাবির ঘটনার সঙ্গে নতুন করে গুলিবর্ষণের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ জানতে তদন্ত চলছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, গুলিতে ফার্মেসির মালিকের ছেলে আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।
খুলনা মহানগর পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত জারিফের সঙ্গে কথা বলেছেন তিনি। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
চয়নিকা ফার্মেসির মালিকের কাছে দীর্ঘদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী—এমন অভিযোগ রয়েছে। দাবি করা টাকা না দেওয়ায় বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয় বলেও জানা গেছে।
নিরাপত্তাহীনতার কারণে গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে দুই যুগের বেশি সময় ধরে পরিচালিত ফার্মেসিটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিক। পরবর্তী সময়ে পুলিশের সহযোগিতায় ১৪ নভেম্বর সন্ধ্যায় আবারও ব্যবসাপ্রতিষ্ঠানটি চালু করা হয়।
তবে পুনরায় চালুর পর শুক্রবার সন্ধ্যায় সেখানে গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চাঁদা দাবির পেছনে থাকা ব্যক্তিদের সঙ্গে এ হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে পুলিশ।

২৭ নভেম্বর ২০২৬, শুক্রবারচাঁদা দাবিতে বন্ধ ফার্মেসি খুলতেই গুলি, মালিকের ছেলে আহত