মিরপুরে বাসে আগুন, কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে ক্যান্টনমেন্টের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। ঘটনার পর বাসটির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম জানান, চলন্ত বাসটিতে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা গানপাউডার ব্যবহার করে আগুন দেয়। এ ঘটনায় কেউ আহত হননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বাসটির চালক ও হেলপার পুলিশের হেফাজতে রয়েছেন।
অন্যদিকে, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনে পাকা সড়কে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। বিস্ফোরণের পর তাঁরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২৮ নভেম্বর ২০২৬, শনিবারমিরপুরে বাসে আগুন, কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ