এমপি নুসরাতের বাড়িতে আগুন: ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
তদন্ত কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হচ্ছে এবং বিভিন্ন আলামত ও প্রমাণ যাচাই করা হচ্ছে। পাশাপাশি ঘটনার যেসব ভিডিও ফুটেজ রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু বিশ্লেষণ করে নির্ধারিত তিন দিনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ এনে দৌলতপুর থানায় মামলা করেছেন তিনি।

১৩ নভেম্বর ২০২৬, শুক্রবারএমপি নুসরাতের বাড়িতে আগুন: ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন