এক মাসেই ৪০টির বেশি ঝটিকা মিছিল: চট্টগ্রামে নিষেধাজ্ঞার মাঝেও সরব আ.লীগ-ছাত্রলীগ

চট্টগ্রামে গত আট মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও সহযোগী সংগঠনগুলোর শতাধিক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে অন্তত ১৫টি মামলায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে বিভিন্ন এলাকায় কয়েক ডজন এবং কেবল গত এক মাসেই অন্তত ৪০টির বেশি মিছিল বের হওয়ার তথ্য মিলেছে। নগর পুলিশের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি অভিযান ও গ্রেপ্তার হয়েছে কোতোয়ালী, খুলশী, পাঁচলাইশ ও ডবলমুরিং থানা এলাকায়। তুলনামূলক কম অভিযান হয়েছে বন্দর, পতেঙ্গা, আকবরশাহ, পাহাড়তলী, হালিশহর, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায়।
জুলাই-আগস্টের তথ্যানুযায়ী, নগরীর পাঁচলাইশে ছয়টি, কোতোয়ালীতে পাঁচটি, ডবলমুরিংয়ে দুটি এবং খুলশী, চকবাজার ও বন্দরে একটি করে মিছিলের খবর পাওয়া যায়। এর আগে গত ২৪ এপ্রিল জিইসি মোড়, ষোলশহর ২ নম্বর গেট ও নিউমার্কেট পলোগ্রাউন্ডে ৪০ থেকে ৭০ জনের তিনটি পৃথক মিছিল হয় এবং পরদিন ২৫ এপ্রিল মেহেদিবাগ, পলোগ্রাউন্ড ও ষোলশহর এলাকায় আরও তিনটি মিছিল বের করা হয়।
এ ছাড়া ১৪ মে জামিয়াতুল ফালাহ মসজিদ এলাকা, ১ জুন জিইসি মোড়ে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে এবং ২৫ সেপ্টেম্বর পটিয়া ইন্দ্রপুল বাইপাসে ২০ থেকে ৩০ জনের মিছিল হয়। নগরের বাইরে পটিয়া মনসা বাদামতল, চন্দনাইশের হাশিমপুর-দোহাজারী সীমান্ত, আনোয়ারা চাতরী চৌমুহনী, সীতাকুণ্ডের হাফিজ জুট মিল, চান্দগাঁও এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকাতেও মশাল মিছিলের তথ্য পাওয়া গেছে।
পুলিশি অভিযানের তথ্যমতে, গত ২০ ফেব্রুয়ারি রাইফেলস ক্লাবের সামনে থেকে আটজন, ২০ এপ্রিল কোর্ট হিল থেকে চারজন এবং ২৪ ও ২৫ এপ্রিল কোতোয়ালী এলাকা থেকে যথাক্রমে ১২ ও ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৫ মে জামিয়াতুল ফালাহ মসজিদের মিছিলের পর কোতোয়ালী পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।
সবচেয়ে বড় অভিযান চালানো হয় ১ জুনের মিছিলের পর। ২ জুন সিএমপির ২৪ ঘণ্টার অভিযানে সর্বাধিক ৬৮ জন গ্রেপ্তার হন। এর মধ্যে খুলশীতে ১৩, কোতোয়ালী ও বায়েজিদে ১২ জন করে, পাঁচলাইশে ১০, ডবলমুরিংয়ে সাত, ইপিজেডে তিন, বাকলিয়া ও কর্ণফুলীতে দুজন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গায় একজন করে গ্রেপ্তার হন।
এ ছাড়া ৬ জুন ডবলমুরিংয়ে হালিশহর যুবলীগ সভাপতি ও ডবলমুরিং ছাত্রলীগ নেতাসহ ১৩ জন, ২৮ আগস্ট মুরাদপুরে পাঁচলাইশ পুলিশ ১৪ জন, সেপ্টেম্বরে বায়েজিদ ও সীতাকুণ্ডে ১২ জন, ২৭ সেপ্টেম্বর বাঁশখালীতে কেকসহ আটজন এবং ২৯ সেপ্টেম্বর খুলশীতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিল ও এসব রাজনৈতিক কর্মসূচির নেপথ্যে একাধিক নির্দেশদাতার নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক নগর ছাত্রলীগ সভাপতি রনি, যুবলীগ নেতা হেলাল আকবর বাবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু এবং উত্তর জেলা রাউজান উপজেলা ছাত্রলীগ নেতা সজিব উদ্দিন।
পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে নেতাকর্মীরা ফাঁকা রাস্তা বা জনশূন্য স্থানে দ্রুত মিছিল শেষ করে পালিয়ে যান এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, 'নাশকতার পরিকল্পনা বা জানমালের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।' সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) মো. আমিনুর রশিদ জানান, সিসিটিভি ফুটেজ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

১৩ নভেম্বর ২০২৬, শুক্রবারএক মাসেই ৪০টির বেশি ঝটিকা মিছিল: চট্টগ্রামে নিষেধাজ্ঞার মাঝেও সরব আ.লীগ-ছাত্রলীগ