‘ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সোনাইমুড়ী সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্বজুড়ে ‘ফাইভ জিরো’ প্রকল্পের প্রবক্তা ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। প্রধান অতিথি বিশ্বজুড়ে ফাউন্ডেশনের মানবিক কাজের পরিধি সম্পর্কে জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন।
অনুষ্ঠানে ক্যাপ্টেন কিবরিয়া বলেন, “শুধুমাত্র ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেই হবে না, আমাদের প্রকৃত মানবিক মানুষ হতে হবে…….
কোষাধ্যক্ষ মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, এম এইচ গ্লোবাল গ্রুপের অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর তানভীর আহমেদ, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার কাজী মোঃ ইমরান। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চলমান ‘ফাইভ জিরো’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। এ সময় চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। শিক্ষার্থী ও অভিভাবকরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
সোনাইমুড়ীতে মেধাবৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা
-
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি - প্রকাশ : 04:21 pm, Monday, 2 February 2026
- 97
ট্যাগ :
আলোচিত


