Dhaka , Monday, 16 March 2026
জনসভায় জামায়াত আমীর

লুটেরাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে টাকা বের করে আনব

কক্সবাজার ও মহেশখালীতে অনুষ্ঠিত পৃথক বিশাল জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “জনগণের টাকা লুট করে লুটকারীরা বিদেশে পাচার করেছে। আমরা কথা দিচ্ছি—ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে টাকা বের করে আনব, ইনশাআল্লাহ।”
রবিবার  (২ ফেব্রুয়ারী ) সকাল ১১ ঘটিকা মহেশখালি ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় এবং দুপুর ১ ঘটিকায় কক্সবাজার  মুক্তিযোদ্ধা মাঠে পৃথক পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করে একটি গোষ্ঠী বিদেশে সম্পদ পাচার করেছে। জনগণের কষ্টার্জিত টাকা ফেরত এনে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ব্যয় করাই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। তিনি আরও বলেন, “বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে হলে ইসলামী নেতৃত্বের বিকল্প নেই।”
জনসভায় কক্সবাজার–৩আসন সহ জেলার ৪ টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের প্রতি জনসমর্থন চাওয়া হয়। নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনে জনগণ দাড়ি পাল্লা প্রতীকের পক্ষে রায় দিলে দেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা হবে।
সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং নেতাকর্মীদের স্লোগানে মুখরিত থাকে মাঠ।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

জনসভায় জামায়াত আমীর

লুটেরাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে টাকা বের করে আনব

প্রকাশ : 05:04 pm, Monday, 2 February 2026