Dhaka , Monday, 16 March 2026

‘জামায়াত ক্ষমতায় এলে দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলাম মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ফেনী জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, অন্তত যতদিন আমি বেঁচে আছি, এদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা সবসময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে। আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনো দিন জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে।
তিনি বলেন, তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চায় মারামারি। আমাকে যদি বাদ দিতে পারে, তাহলে নিজেরাই হয়ে যাবে। এটি হলো শয়তানের সুযোগসন্ধানী চিন্তা। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদের আর সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আপনাদের কাছে আজকে এসেছি ধানের শীষে একটি ভোট চাওয়ার জন্য। আগেই বলেছি, ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং তারেক রহমান যদি সরকারপ্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন যেন ১২ তারিখে ধানের শীষে একটা ভোট দেন। তাহলে আমি একটা সুযোগ পাব। সেই সুযোগের আমি সৎ ব্যবহার করব।
এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহানা আক্তার সানু, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘জামায়াত ক্ষমতায় এলে দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে’

প্রকাশ : 04:53 pm, Wednesday, 4 February 2026