Dhaka , Monday, 16 March 2026

শরীয়তপুরে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের প্রগতিশীল ও ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) সকালে ভেদরগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গণমুক্তির স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সফির সভাপতিত্বে ও মো. নাসির মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, ভেদরগঞ্জ স্টেশন অফিসার ডি.এম আমির হোসেন, উপজেলা মাধ্যমিক অফিসার এস.এম গিয়াস উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তানবীন হাসান শুভ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোস্তফা কামাল, প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, প্রতিভা সাইন্স প্রিপারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. নাঈমুল হাসান নাঈম, আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি.এম গোলাম মোস্তফা, প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রায়জুল আলম, মাই টিভির জেলা প্রতিনিধি সজিব সিকদার, যায়যায়দিন পত্রিকার ডামুড্যা প্রতিনিধি আবুল কালাম সরদার, রুদ্র বাংলার জেলা প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন বাবু, দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান টিপু, দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়। এছাড়াও স্কুল শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক বলেন, দৈনিক গণমুক্তির দীর্ঘ ৫৩ বছরের সাংবাদিকতা পথচলার স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে গণমুক্তি সত্য, ন্যায় ও মানুষের অধিকারভিত্তিক সাংবাদিকতার যে ধারা শুরু করেছিল তা আজও অব্যাহত রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি সাধারণ মানুষের কথা বলার সাহস দেখিয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এ ক্ষেত্রে দৈনিক গণমুক্তির ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও পত্রিকাটি গণমানুষের পক্ষে থেকে সত্য তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

শরীয়তপুরে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ : 01:41 pm, Thursday, 5 February 2026