Dhaka , Monday, 16 March 2026

নাটোরে বৈষম্যমুক্ত ৯ম পে–স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

সারা দেশের ন‍্যায় নাটোরে ও বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে–স্কেল দ্রুত গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে নাটোরে ১১–২০ গ্রেডের সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
গতকাল বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি নাটোর জেলা ১১- ২০ গ্রেড সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা সংগঠনের সভাপতি এস, এম সেলিম পারভেজ এর সার্বিক পরিচালনায়  নাটোর  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন উপলক্ষে র‍্যালি  বের করে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে  জেলা  জজ কোর্টের সামনে  শেষ করে সেখানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে    মিলিত হয়ে বক্তব্য রাখেন।  নাটোর জেলা ১১–২০ গ্রেড সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, জাতীয় বেতন স্কেল কেবল বেতন বৃদ্ধির প্রক্রিয়া নয় এটি দেশের অর্থনীতি, প্রশাসনিক দক্ষতা ও কর্মচারীদের জীবনমানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সর্বশেষ ২০১৫ সালের পে–স্কেলের পর দীর্ঘ প্রায় এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কয়েকগুণ বেড়েছে। অথচ এই সময়ের মধ্যে নতুন কোনো পে–স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীরা চরম আর্থিক চাপ ও হতাশার মুখে পড়েছেন।
তারা আরও বলেন, পে–স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয় এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার। সরকারি কর্মচারীদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে এবং কমিশন গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে সুপারিশ প্রধান উপদেষ্টা বরাবরে দাখিল করলেও এখনো তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না—এ নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ১১–২০ গ্রেড সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নাটোর জেলা , সহ-সভাপতি আব্দুস সবুর, সহ-সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক নবী হোসেন, জেলা প্রশাসকের উপ-প্রশাসনিক কর্মকর্তা আক্তারুজ্জামান, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক জেলা বিচার বিভাগীয়  কর্মচারী এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মোঃ আশিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের  মোঃ আহাদ আলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মোঃ মোশারফ হোসেন,  শিক্ষা অধিদপ্তর বিজন,পল্লী উন্নয়ন কর্মসংস্থান ব্যাংকের শামীম আহমেদ  জেলা প্রশাসকের কার্যালয়ের রাজ্যস্ব শাখার প্রধান সহকারী মোঃ সোহেল রানা,জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা ফাইজাহ আনান,সহ সরকারি বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে–স্কেল গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনে সকল সরকারি কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সংহতি প্রকাশের আহ্বান জানান।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

নাটোরে বৈষম্যমুক্ত ৯ম পে–স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

প্রকাশ : 04:10 pm, Thursday, 5 February 2026