Dhaka , Monday, 16 March 2026

‘গুপ্ত বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে’

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাঘবেড় বাজারে গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো বাঘবেড় বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বিকেল থেকেই সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে পৌঁছায়। মিছিলগুলো বাজার এলাকায় প্রবেশ করলে সমাবেশের পরিবেশ আরও প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয়রা জানান, মিছিলগুলো সমাবেশের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–৪ আসনের ধানের শীষের প্রার্থী নুরুল হক নুরুল।
তিনি বলেন, “আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন গুপ্ত বাহিনী, আমরা গুপ্ত বাহিনী চিনিনা তবে ওদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে।
গুপ্ত বাহিনী ছাত্রলীগের সাথে ছিলো, বিএনপির ৩১ দফা নিয়েই বিএনপি কাজ করবে।
সমাবেশে বিএনপির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আরও অনেক নেতাকর্মী বক্তব্য রাখেন।
বক্তারা ধানের শীষের প্রার্থীর সামনে সাধারণ মানুষের সমস্যা ও দলীয় ঐক্য জোরদারের বিষয়গুলো তুলে ধরেন।
তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন আরও জোরদার করতে হবে।
সমাবেশের মধ্যে বিভিন্ন সংগঠন ও কমিটির নেতারা সংক্ষিপ্ত বক্তৃতা দেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, আইনশৃঙ্খলার কোনো সমস্যা দেখা দেয়নি এবং নেতাকর্মীরা দায়িত্বশীলভাবে সমাবেশ সম্পন্ন করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, এই সমাবেশে অংশগ্রহণ করে নেতাকর্মীরা নিজেদের রাজনৈতিক দায়িত্ববোধ ও দলীয় ঐক্য প্রমাণ করেছেন।
বাঘবেড় বাজারে অনুষ্ঠিত এই সমাবেশটি শুধু রাজনৈতিক বক্তব্য ও মিছিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবেও বিবেচিত হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘গুপ্ত বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে’

প্রকাশ : 04:11 pm, Thursday, 5 February 2026