Dhaka , Monday, 16 March 2026

কেশবপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা

কেশবপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) বিকেলে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর–৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী বলেন, কেশবপুরকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে পরিণত করতে হলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও শোষণকে চিরতরে বিদায় জানাতে হবে। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য মাঠে নেমেছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কেশবপুরের মানুষ অবহেলা ও বৈষম্যের শিকার। এবার পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এর আগে তিনি জনসভায় উপস্থিত সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কেশবপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা মো. আব্দুস সামাদ, কেশবপুর পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন, এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সম্রাট হোসেন, পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা কর্মপরিষদের সদস্য আলফাজুর রহমান, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সমাজকল্যাণ ও প্রচার সম্পাদক কৃষিবিদ প্রভাষক তাজামুল ইসলাম এবং কেশবপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক।
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই ১১ দলীয় ঐক্যের মূল লক্ষ্য। তারা আগামী নির্বাচনে কেশবপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
এ সময় সাতবাড়িয়া ইউনিয়ন ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতা-কর্মী, ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কেশবপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা

প্রকাশ : 04:12 pm, Thursday, 5 February 2026