Dhaka , Monday, 16 March 2026

শেরপুরে ধানের শীষ সমর্থনে মালিক-শ্রমিকদের গণজমায়েত

বগুড়ার শেরপুরে শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং এলাকাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন করতোয়া বাস টার্মিনালে শেরপুর-ধুনট মালিক-শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
শেরপুর-ধুনট মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, শ্রমিকদের উন্নয়নে তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং নির্বাচিত হলে সবার সহযোগিতায় তা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে শেরপুর ও ধুনট উপজেলাকে সম্পূর্ণ চাঁদাবাজি ও নেশামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। তিনি বলেন, অতীতের কোনো সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়নি। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা,শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু এবং ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুন্ডু, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, রনজিৎ দত্ত ভোলা, একে বাবলু, আমিনুল ইসলাম রাজু, নুরুল ইসলাম নুর, আব্দুল্লাহ শেখ, নাজমুল হক, জামাল তালুকদার, নুরে আলম শাকিল, আব্দুল লতিফ তালুকদার, শাহ কিরণ, নিলু ফকির, আব্দুল আলিম আকন্দ, সাব্বির আলম লোটন, আব্দুল মোন্নাফ আকন্দ, মোয়াজ্জেম হোসেন, হাসমত আলী, গোলজার রহমান, মাহমুদুল হাসান লিটন, ইউসুফ আব্দুল্লাহ হারুন, হোসেন আলী ধূল্যা, আনোয়ার হোসেন, রেজাউল করিম, মোসলেম উদ্দিন, এনামুল ইসলাম জিন্নাহ, শহিদুল ইসলাম, সানোয়ার হোসেন, শওকত খন্দকার, রাজু মোল্লা, বদিউজ্জামান বদি, শের আলী, ফজলুল হকসহ বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

শেরপুরে ধানের শীষ সমর্থনে মালিক-শ্রমিকদের গণজমায়েত

প্রকাশ : 04:16 pm, Thursday, 5 February 2026