Dhaka , Monday, 16 March 2026

দিরাইয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 66.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানকে বুকে ধারণ করে ২৭ বছরে পদার্পণ করল জননন্দিত জাতীয় দৈনিক যুগান্তর। এ উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে স্বজন সমাবেশের উদ্যোগে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ​বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সনজিব সরকার।
​স্বজন সমাবেশ দিরাই ইউনিটের সভাপতি ও দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং যুগান্তরের দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সনজিব সরকার বলেন, যুগান্তর দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের অটুট আস্থা অর্জন করেছে। সমাজের বাস্তব চিত্র ও সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরতে পত্রিকাটি আপসহীন। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় যুগান্তরের ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
​বিশেষ অতিথির বক্তব্যে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। যুগান্তর সব সময় ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে পুলিশ ও জনগণের সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,​অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী,​প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর ও বিষ্ণু পদ দাস
​সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাশি দাস,​সাংবাদিক মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, শাহজাহান সিরাজ, রুকুনুজ্জামান জহুরী ও জীবন সুত্রধর প্রমুখ।
​বক্তারা বলেন, যুগান্তর কেবল একটি পত্রিকা নয়, এটি শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। ২৭ বছরের এই গৌরবময় পথচলায় পত্রিকাটি দেশপ্রেম ও পেশাদারিত্বের যে স্বাক্ষর রেখেছে, তা বর্তমান প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

দিরাইয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ : 04:20 pm, Thursday, 5 February 2026