শরীয়তপুরের ২ আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী শফিকুর রহমান কিরণের পক্ষে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে । নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নে গত সোমবার বিকেলে বিএনপি সহযোগী সংগঠন স্থানীয় ফতেজঙ্গপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
ফতেজঙ্গপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইলিয়াস আকনের নেতৃত্বে ফতেজঙ্গপুর বাজার থেকে নির্বাচনী প্রচারনা মিছিলটি বের হয়ে ইউনিয়নের সকল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়ির উঠানে উঠান বৈঠক নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার ওমর ফারুক, ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান লিটন ভূঁইয়া, সাধারণ সম্পাদক বাবুল খান, ফতেজঙ্গপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দরের আহবায়ক ইলিয়াস আকনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাব্বি আকনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুবদলের যুগ্ন আহবায়ক ছোটন রানা, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিন মাঝি, বাবুল ঢালী, মীর সোলায়মান, কামাল মল্লিক, রুবেল ফকির, রনি শেখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারগণ।
সমাবেশে বক্তারা বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল আখ্যায়িত করে ধানের শীষে ভোট চান। তারা বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় যুদ্ধাপরাধী জামায়াতকে ভোট দেয়া যাবে না । ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে।

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি 
