শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী এ সামাদ ইসলামী একাডেমীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ সামাদ ইসলামী একাডেমীর মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সামাদ ইসলামী একাডেমীর চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন ঝন্টু সিকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি বাচ্চু সরকার, পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর, যুবদল সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার, বিএনপি নেতা হামিদ সিকদার,এ সামাদ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা জাফর আহমেদ, প্রতিষ্ঠানের সভাপতি জামাল হোসেন মিথুন সিকদার সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থী অভিভাবকগন। প্রধান অতিথির বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন এ সামাদ ইসলামী একাডেমীর ক্যাম্পাসে আসলে মনে হয় আমি আমার প্রিয় একটি প্রতিষ্ঠানে আছি,এ প্রতিষ্ঠানের শিক্ষার দেখে আমি অভিভূত।

মোহাম্মদ নান্নু মৃধা, ডামু্ড্যা (শরীয়তপুর ) 
