বাংলাদেশ ওয়াদো কারাতে এসোসিয়েশনের উদ্যোগে ও সার্বিক তত্তাবধানে ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত ১১৫নং মধ্য ধর্মগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলাটি অনুষ্ঠিত হয়। মোঃ জাহাঙ্গীর কারাতে ক্লাবের সভাপতি মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব জনাব মশিউর রহমান রনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের পাব্লিকেশন সেক্রেটারী নাজির হোসেন সিজন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক কারাতে বিচারক ও সভাপতি, বাংলাদেশ ওয়াদো কারাতে এসোসিয়েশনের মোঃ আব্দুল শুকুর আলী শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১৫নং মধ্য ধর্মগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইব্রাহীব খলিল , সিয়াম সেলাইঘরের সত্তাধিকারী মোঃ ছগীর শিকদার,ইয়াংকিং মার্শাল আর্ট কারাতে ব্ল্যাক বেল্ট ২য় ড্যান মোঃ আবুল কালাম।
শুভেচ্ছান্তে ব্লাক বেল্ট ৩য় ড্যান, আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত খেলোয়ার মোঃ জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, জাপান বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমি চ্যাম্পিয়ন ও টিএস কারাতে একাডেমি রানার্স আপ হয়।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত
-
নারায়ণগঞ্জ প্রতিনিধি - প্রকাশ : 04:45 pm, Saturday, 7 February 2026
- 144
ট্যাগ :
আলোচিত


